বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/স্বার্থপর

উইকিসংকলন থেকে

স্বার্থপর।

স্বার্থপর লোক ঠিক ব্যাধের সমান,
স্বার্থশ্যেন হস্তে ধীরে হয় আগুয়ান,
সে কেবল দেয় তার নিজ স্বার্থ ছেড়ে,
সুদূর বৃহৎ স্বার্থ ধরিবার তরে।