বন-তুলসী/সৎসঙ্গ
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩১)
সৎসঙ্গ।
তুলসীর মালা কণ্ঠে করিয়া ধারণ,
সাধু কন আজ হল সার্থক জীবন।
মালা কন ক্ষুদ্রকাঠ ছিনু পড়ে জলে,
কত পুণ্য সাধু মোরে ধরেছেন গলে।
সূতা কন সব চেয়ে আমি ভাগ্যবান,
মালা সঙ্গে থাকি হল সাধু কণ্ঠে স্থান।