বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা (জানুয়ারী ৯, ১৯৯২)
রেজিস্টার্ড নং ডি এ-১
বাংলাদেশ
গেজেট
অতিরিক্ত সংখ্যা
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ১৯৯২
অর্থ মন্ত্রণালয়
আভ্যন্তরীণ সম্পদ বিভাগ
(শুল্ক)
প্রজ্ঞাপন
এস, আর ও নং ১-আইন/৯২/১৮৩৬/শুল্ক—Customs Act, 1969 (IV of 1969) এর section 19 এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, অত্র বিভাগের ২৯শে আশ্বিন, ১৩৯৬/১৩ই সেপ্টেম্বর, ১৯৮৯ তারিখে প্রজ্ঞাপন নং এস, আর ও ৩০৬-আইন/৮৯/১২২৯/শুল্ক নিম্নরূপে সংশোধিত করিলেন, যথা:—
উপরি-উক্ত প্রজ্ঞাপনের প্রস্তাবনার শেষ ছত্রে “ইহাদের উপর” শব্দাবলীর পর “আরোপণীয় সমুদয় শুল্ক ও বিক্রয় কর মওকুফ করিলেন, যথা:” শব্দাবলী ও চিহ্নসমূহের পরিবর্তে নিম্নরূপ শব্দাবলী ও চিহ্নসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—
“আরোপণীয় শুল্ক হারের যে পরিমাণ শুল্ক ৫০% এর অতিরিক্ত হয় যে পরিমাণ শুল্ক মওকুফ করিলেন, যথা:”
২। এ প্রজ্ঞাপন ১৩ই ফাল্গুন, ১৩৯৮/২৬শে ফেব্রুয়ারী, ১৯৯২ তারিখ হইতে কার্যকর হইবে।
নুরুল হোসেইন খান
[নথি নং ৫(২)কাস-১/৯০]
মোঃ আব্দুর রশীদ সরকার, উপ-নিয়ন্ত্রক, বাংলাদেশ ফরমস্ ও প্রকাশনী অফিস,
তেজগাঁও, ঢাকা কর্তৃক প্রকাশিত।
(৯১)
এই লেখাটি ১৮ই সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দের পূর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত হওয়ায় কপিরাইট আইন, ২০০০ অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কপিরাইটের অধীন এবং নীচের শর্তগুলি পূরণ করায় প্রকাশনা বা তার পুনরুৎপাদন কপিরাইট লঙ্ঘনে অভিযুক্ত হবে না:
- ৭২ নিম্নলিখিত কর্মগুলি কপিরাইট লঙ্ঘন হইবে না, যথা:-
- (থ) নিম্নে বর্ণিত বিষয়ের পুনরুৎপাদন অথবা প্রকাশনা, যথা:-
- (অ) জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন ব্যতীত সরকারী গেজেটে প্রকাশিত হইয়াছে এমন যে কোন বিষয়;
- (আ) সরকার কর্তৃক পুনরুৎপাদন বা প্রকাশ নিষিদ্ধ করা না হইলে, সরকার নিযুক্ত কমিটি, কমিশন, কাউন্সিল, বোর্ড বা অনুরূপ অন্যান্য সংস্থার রিপোর্ট পুনরুৎপাদন বা প্রকাশ;
- (ই) ভাষ্য সহকারে পুনরুৎপাদিত বা প্রকাশিত হইয়াছে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত এমন কোন আইন;
- (ঈ) সংশ্লিষ্ট আদালত, ট্রাইব্যুনাল বা অন্যান্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক পুনরুৎপাদন বা প্রকাশনা নিষিদ্ধ করা না হইলে, উক্ত আদালত, ট্রাইব্যুনাল বা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের রায় বা আদেশ পুনরুৎপাদন বা প্রকাশ;
- (দ) নিম্নে বর্ণিত অবস্থায় জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন এবং তদধীনে প্রণীত কোন বিধি অথবা আদেশের যে কোন ভাষায় অনুবাদ তৈরী বা প্রকাশনা, যথা:-
- (অ) উক্ত ভাষায় অনুরূপ আইন বা বিধি বা আদেশের অনুবাদ ইতোপূর্বে সরকার কর্তৃক তৈরী বা প্রকাশিত না হওয়া; অথবা
- (আ) উক্ত ভাষায় অনুরূপ আইন বা বিধি বা আদেশের অনুবাদ ইতোপূর্বে সরকার কর্তৃক তৈরী ও প্রকাশিত হইয়া থাকিলে, অনুবাদটি জনগণের কাছে বিক্রয়ের জন্য মজুদ নাই:
- তবে শর্ত থাকে যে, অনুরূপ অনুবাদের উল্লেখযোগ্য স্থানে এই মর্মে একটি বিবৃতি থাকিতে হইবে যে, অনুবাদটি সরকার কর্তৃক প্রামাণিক মর্মে অনুমোদিত বা গৃহীত হয় নাই;
- (থ) নিম্নে বর্ণিত বিষয়ের পুনরুৎপাদন অথবা প্রকাশনা, যথা:-