বিষয়বস্তুতে চলুন

বাঙ্গালা ভাষার অভিধান (১৯১৬)/শব্দকোষ/অঋণী

উইকিসংকলন থেকে
অঋণী (অরিনি) [অঋণিন্ শব্দ। অ (না, নহে)+ঋণিন (ঋণগ্রস্ত, ধেরো)—যে ঋণী নহে ] বিণ. যে কাহারও কিছু ধার করে নাই। (২) যে এক্ষণে কাহার কিছু ধারে না; যাহার উপস্থিত ঋণ নাই। (৩) ঋণমুক্ত; যে ঋণ পরিশোধ করিয়াছে।

২। দেব-ঋণ, ঋষিঋণ ও পিতৃঋণ নামক ঋণত্রয় হইতে যাগ, যজ্ঞ, দান ও সন্তানোৎপাদন দ্বারা মুক্ত।