বাণী (১৯১০)/সেই মুখ খানি
অবয়ব
(পৃ. ৭৪)
সেই মুখ খানি।
মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়![১]
জমা’য়ে চাঁদের সুধা, বিধি গ’ড়েছিল তায়।
মৃদু-সরলতা-মাখা, তূলিতে নয়ন আঁকা,
চাহিলে করুণে, ধরা চরণে বিকাতে চায়।
অধরে সারাটি বেলা, হাসি করে ছেলে-খেলা,
নীরবে নিশীথে ধীরে, অধরে পড়ি’ ঘুমায়;
যদি দুটি কথা কহে, প্রাণে সুধা-নদী বহে,
নিমেষে নিখিল ধরা, মোহন-সঙ্গীত-ময়।
মিশ্র বেহাগ—ঝাঁপতাল।
- ↑ “মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়,”—একটি প্রসিদ্ধ সঙ্গীত; এই গানটি তাহার পদপূরণ মাত্র।