বিষয়বস্তুতে চলুন

বিদ্যাসাগর জননী ভগবতী দেবী

উইকিসংকলন থেকে

বিদ্যাসাগর জননী ভগবতী দেবী

বিদ্যাসাগর জননী
ভগবতী দেবী।


শ্রীপ্রিয়দর্শন হালদার



দ্বিতীয় সংস্করণ।


প্রকাশক
শ্রীকানাইলাল আঢ্য।
সেণ্টাল লাইব্রেরী
১০।১ কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাতা।





Monica Press


সন ১৩২০ সাল।


All Rights Reserved
মূল্য ৸৹ আনা।

মণিকা প্রেস
৫১।২ সুকীয়া ষ্ট্রীট, কলিকাতা
শ্রীহরিচরণ দে দ্বারা মুদ্রিত।


“The genius of humanity is the real subject whose biography is written in our annals.”—Emerson.

* * *
** ** **

“Not only in the common speech of man, but in all art too-which is or should be concentrated and conserved essence of what men speak and show-Biography is almost the one thing needful”—Carlyle.


ভূমিকা।

 মানবদেহ নশ্বর। জগতে কিছুই চিরস্থায়ী নহে। কিন্তু যতদিন জগৎ থাকিবে, ততদিন গুণের আদর থাকিবে। কারণ, গুণই চিরস্থায়ী,—প্রতিভাই চির আদরণীয় ও পূজনীয়। প্রকৃত প্রতিভাসম্পন্ন ব্যক্তিই প্রকৃতির সূক্ষ্মশক্তির পরিচায়ক ও তাঁহারাই মানুষের আদর্শ। প্রতিভা দৈবশক্তি বলিয়া বিশ্বব্রহ্মাণ্ডে তাঁহাদের শক্তি বিসর্পিত।

 জীবনী সমালোচনা লোকশিক্ষার প্রধান অবলম্বন। করুণার প্রতিমূর্ত্তি, পুণ্যশীলা ভগবতী দেবীর ন্যায় ভাগ্যবতী নারীরত্বের জীবনী সমালোচনায় অনেক শিখিবার আছে। বিশ্বজনীন ভক্তি—প্রীতি যাঁহার পুরস্কার, তাঁহার জীবনী আলোচনায় পুণ্য আছে।

 প্রাতঃস্মরণীয়া রাণী ভবানী, অহল্যাবাই প্রভৃতি যে সকল রমণীরত্ন জন্মগ্রহণ করিয়া পুণ্যের লীলাক্ষেত্র ভারতভূমিকে ধন্য করিয়াছেন, তাঁহাদের সহিত আমাদিগের পুণ্যশীলা ভগবতী দেবীর তুলনা সম্ভবে কি? তাঁহারা রাজরাজেশ্বরী, ধনশালিনী,—আর ভগবতী দেবী পর্ণকুটীরবাসিনী। বহির্জগতে পার্থক্য দৃষ্ট হইলেও আমাদিগের মনে হয়, অন্তর্জগতের ব্যাপারে সকলেই একরূপ। নদীতে বন্যা আসিলে, যেমন নদীহৃদয় পরিপূর্ণ করিয়া অগাধ জলরাশি নদীর দুই পার্শ্ব প্লাবিত করে,—উচ্চ নীচ দেখে না, পাহাড় পর্ব্বত মানে না,—অপ্রতিহত প্রভারে আপনার বলে আপনি ধাবিত হয়, সেইরূপ যে প্রেম ভগবতী দেবীর হৃদয় পরিপুর্ণ করিয়া চতুর্দ্দিকের বাধা, বিঘ্ন, প্রলোভন না মানিয়া আপনার মহালক্ষ্যপথে ধাবিত হইয়াছিল, যে প্লাবনে জাতিধর্ম্মনির্ব্বিশেষে স্বদেশের ও বিদেশের শত শত নরনারীকে ভাসাইয়া লইয়া গিয়াছিল, সে প্রেমের তুলনা কোথায়!

 এই পুণ্যশীলা নারীরত্বের জীবনচরিত লিখিতে হইলে, যে সকল উপাদানের প্রয়োজন, তৎসমুদয় সম্যক্‌রূপে সংগ্রহ করিবার কোন উপায় নাই। কারণ কালবশে তাহার অধিকাংশই বিস্মৃতির অতল সলিলে নিমগ্ন হইয়াছে। যাহা হউক আমরা বিশ্বস্তসূত্রে যতদূর সংগ্রহ করিতে পারিয়াছি, তাহার ত্রুটি করি নাই। এই পুস্তকসন্নিবিষ্ট অধিকাংশ ঘটনা আমরা ভগবতী দেবীর কনিষ্ঠা কন্যা মন্দাকিনী দেবীর নিকট হইতে সংগ্রহ করিয়াছি। তিনি আবেগময়ী ভাষায় মাতৃচরিত্র বর্ণনা করিয়া তাঁহার জননীর দিব্যমূর্তি আমাদিগের চিত্তক্ষেত্রে অঙ্কিত করিয়া দিয়াছিলেন। কলিকাতা টাউন স্কুলের ভূতপূর্ব প্রধান পণ্ডিত বীরসিংহনিবাসী ৺রামেশ্বর বিদ্যাবাগীশ, ওরিয়েণ্টাল সেমিনারীর শিক্ষক শ্রীযুক্ত অম্বিকাচরণ চট্টোপাধ্যায়, পুড়শুড়ী নিবাসী শ্রীযুক্ত দুর্গাদাস মুখোপাধ্যায়, ও বিদ্যাসাগর মহাশয়ের পুত্র শ্রীযুক্ত নারায়ণচন্দ্র বিদ্যারত্ন মহাশয়ের নিকট হইতেও আমরা কয়েকটা ঘটনা সংগ্রহ করিয়াছি।

 উপসংহারে কৃতজ্ঞতার সহিত জানাইতেছি যে, ভগবতী দেবীর মধ্যমা কণ্ঠা ৺দিগম্বরী দেবীর পৌত্র, ডাক্তার ভোলানাথ মুখোপাধ্যায় মহাশয় এ পুস্তকের উপাদান সংগ্রহ বিষয়ে আমাদিগকে যেরূপ সাহায্য করিয়াছেন, তাহাতে চিরদিন তিনি আমাদের ধন্যবাদভাজন হইয়া রহিলেন।

কলিকাতা,
আশ্বিন, ১৩১৯ সাল।

গ্রন্থকার।

দ্বিতীয় সংস্করণের বিজ্ঞাপন

 কতিপয় উচ্চ ইংরাজী বিদ্যালয়ের কর্ত্তৃপক্ষগণের কৃপাদৃষ্টিতে এবং জন সাধারণের উৎসাহে অল্পদিনের মধ্যেই এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণের প্রয়োজন হইল। বঙ্গের যে বিরাট্‌ মহাপুরুষ ক্ষুদ্র বীরসিংহ পল্লীতে জন্মগ্রহণ করিয়া সমগ্র বঙ্গভূমিকে পবিত্র করিয়াছিলেন, যিনি আর্য্যঋষি-প্রদর্শিত ত্যাগধর্ম্মের জ্বলন্ত দৃষ্টান্তস্বরূপ, বঙ্গের অশেষবিধ কল্যাণসাধনার্থ আত্মোৎসর্গ করিয়াছিলেন, সেই পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়, দেশপূজ্য বিদ্যাসাগর মহাশয়ের পরমারাধ্যা পুণ্যশীলা জননী ভগবতী দেবীর চরিত্র-চিত্র স্বদেশবাসিগণ সাদরে গ্রহণ করিয়া যে স্বর্গীয় মহাত্মার প্রতি সম্মান প্রদর্শন করিয়াছেন, সেইজন্য এই দীনহীন গ্রন্থকার ধন্য হইয়াছে। আশা করি এই গ্রন্থের বহুল প্রচারকল্পে বিদ্বৎসমাজ উত্তরোত্তর অধিকতর উৎসাহ প্রদান করিয়া গ্রন্থকারকে কৃতার্থ করিবেন।

কলিকাতা,
জ্যৈষ্ঠ, ১৩২০ সাল।

গ্রন্থকার।

সূচীপত্র।

 বিষয়
পৃষ্ঠা
জন্ম ও বাল্যজীবন
  
বিবাহ ও বধূজীবন
  
১৭
বিদ্যাসাগরের জন্ম
  
৩৭
শিশুচর্য‍্যা ও সন্তানশিক্ষা
  
৪৫
বিদ্যাসাগরের বিদ্যাশিক্ষা
  
৬৭
পারিবারিক জীবন
  
৮৪
মহানুভবতা ও পরার্থপরতা
  
১১২
লোকানুরাগ ও সেবাধর্ম্ম
  
১১৯
ধৈর্য্য ও সৎসাহস
  
১২৬
সৌজন্য ও সদ্ব্যবহার
  
১৩১

এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯৩০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।


লেখক ১৯২৮ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৮০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।