বিবিধ কাব্য (১৯৪০)/নীতিগর্ভ কাব্য—কাক ও শৃগালী
কাক ও শৃগালী
একটি সন্দেশ চুরি করি,
উড়িয়া বসিলা বৃক্ষোপরি,
কাক, হৃষ্ট-মনে;
সুখাদ্যের বাস পেয়ে,
আইল শৃগালী ধেয়ে,
দেখি কাকে কহে দুষ্টা মধুর বচনে;—
“অপরূপ রূপ তব, মরি!
তুমি কি গো ব্রজের শ্রীহরি,—
গোপিনীর মনোবাঞ্ছা?—কহ গুণমণি!
হে নব নীরদ-কান্তি,
ঘুচাও দাসীর ভ্রান্তি,
যুড়াও এ কান দুটি করি বেণু-ধ্বনি!
পুণ্যবতী গোপ-বধূ অতি।
তেঁই তীরে দিলা বিধি,
তব সম রূপ-নিধি,—
মোহ হে মদনে তুমি; কি ছার যুবতী?
গাও গীত, গাও, সখে করি এ মিনতি!
কুড়াইয়া কুসুম-রতনে,
গাঁথি মালা সুচারু গাঁথনে,
দোলাইয়া দিব তব {{দুষ্পাঠ্য|* * * *[১]}}
দাসীর সাধনে {{দুষ্পাঠ্য|* *}}
বাজাও মধুর {{দুষ্পাঠ্য|* *}}
বাস-বসে মাতি {{দুষ্পাঠ্য|* * * * *}}
মজিল {{দুষ্পাঠ্য|* * *}}
মুখ খুলি {{দুষ্পাঠ্য|* * *}}
{{দুষ্পাঠ্য|* * *}} খে মু {{দুষ্পাঠ্য|* * *}}
{{দুষ্পাঠ্য|* * *}} গীত আ {{দুষ্পাঠ্য|* * *}}
- ↑ আদর্শপত্রের কয়েক স্থানে দৈবাৎ পোকায় কাটিয়া ফেলিয়াছে।