বিষয়বস্তুতে চলুন

বিলাত ভ্রমণ (প্রথম ভাগ)

উইকিসংকলন থেকে

বিলাত ভ্রমণ
​

বিলাত ভ্রমণ 

বিলাতের পথে

শ্রীযুক্ত ডাক্তার ইন্দুমাধব মল্লিক।

মূল্য দশ আনা 

​

বিলাত ভ্রমণ

প্রথম ভাগ

বিলাতের পথে

ডাক্তার শ্রীইন্দুমাধব মল্লিক এম এ, এম ডি,

মূল্য দশ আনা

​

প্রকাশক
শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায়
ইণ্ডিয়ান্ পাব্লিশিং হাউস,
২২, কর্ণওয়ালিস্ ষ্ট্রীট, কলিকাতা।

কান্তিক প্রেস
২০, কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাতা
শ্রীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত।

​

ভূমিকা।

 সুহৃদ্বর শ্রীযুক্ত ইন্দুমাধব মল্লিক মহাশয়ের নাম দেশ-বিশ্রুত; নানাগুণে তিনি দেশবাসীর শ্রদ্ধা আকর্ষণ করিয়াছেন। সাহিত্যক্ষেত্রেও তাঁহার গুণপনার পরিচয় ইতিপূর্ব্বে বঙ্গসাহিত্যপাঠকমাত্রেই তাঁহার প্রণীত “চীনভ্রমণ” কাহিনী এবং অন্যান্য সুললিত রচনায় প্রাপ্ত হইয়াছেন—সুতরাং নূতন করিয়া ইন্দুবাবুর পরিচয় অনাবশ্যক।

 সুন্দর জিনিস চিরকালই সুন্দর; যে সেই সুন্দর জিনিসকে হাতে করিয়া তুলিয়া অন্যকে উপহার দিতে পারে তাহারই পরম সৌভাগ্য। এ ক্ষেত্রে আমিও ইন্দুবাবুর ভাবসৌন্দর্য্যের বহনভার এবং সাধারণসমক্ষে তাহাকে উদ্ঘাটিত করিবার অধিকার প্রাপ্ত হইয়া আপনাকে সৌভাগ্যবান বিবেচনা করিতেছি। আলোচ্য গ্রন্থে যাহা সুন্দর বলিয়া আমার নিকট প্রতিভাত হইয়াছে পাঠকের সম্মুখে আমি তাহাই সংস্থাপন করিব—পাঠকগণ বিচার করিয়া দেখিবেন তাহা যথার্থ সুন্দর কি না।

 ইন্দুবাবুর রচনায় একটা আবরণহীন স্বচ্ছ সরলভাব আছে যাহা প্রথমেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কোথাও ভাষার অনাবশ্যক আড়ম্বর নাই, ঘুরাইয়া ফিরাইয়া বলিবার চেষ্টা নাই—কষ্টকল্পনামাত্রও নাই, ইন্দুবাবু যাহা বলেন, তাহা সোজা গিয়া পাঠকের প্রাণে লাগে। দুঃখের অকপট একবিন্দু অশ্রুপাতে যে ভাব ব্যক্ত হয় কৃত্রিম সহস্র চীৎকার ক্রন্দনধ্বনিতেও তাহা হয় না। ইন্দুবাবুর রচনা এই স্বাভাবিক সরল সৌন্দর্য্যে সমুজ্জ্বল।

 ছোটখাটো বিষয়গুলিকে ফুটাইয়া তুলিতে, ভাবসৌন্দর্য্যে মণ্ডিত ​করিতে ইন্দুবাবু অদ্বিতীয়। সাধারণতঃ যাহা আমাদের চক্ষু এড়াইয়া যায় ইন্দুবাবু তাহাতে সৌন্দর্য্য দেখেন এবং নানাভাবে সমস্ত প্রাণ দিয়া তাহাকে ব্যক্ত করেন। জীবনের সামান্য সামান্য ঘটনা সুখদুঃখের ছায়ালোকপাতে অনেক সময়ে আমাদের অন্তরে এমন একটি ভাবের লহরী ছুটাইয়া দেয় যাহা জগতের ইতিহাসের অতি বৃহৎ ঘটনায়ও আমরা উপলব্ধি করি না। শিশুর খেলাধূলা হাসিকান্না, জননীর স্নেহচুম্বন স্নেহ দৃষ্টি, যুবকযুবতীর সামান্য সম্ভাষণ আলাপনের মধ্যে যে সৌন্দর্য্য আছে তাহা ভাবোদ্দীপনায় অনেক সময়ে আগ্রার তাজ কিম্বা ঈজিপ্টের পিরামিড্‌কেও পরাভব করে। এই সৌন্দর্য্য অবলোকন, ইহার অনুভূতি এবং ইহার প্রকাশ-ক্ষমতাতেই ইন্দুবাবুর কৃতিত্ব। গ্রন্থের নানাস্থল উদ্ধৃত করিয়া পাঠককে ইন্দুবাবুর এই কৃতিত্বের অনেক পরিচয় দিতে পারিতাম, কিন্তু বাহুল্যভয়ে কেবলমাত্র গ্রন্থের প্রারম্ভের একস্থল উদ্ধৃত করিয়াই ক্ষান্ত রহিলাম। গ্রন্থের ৪এর পৃষ্ঠায় আছে—

 “বন্দরে পৌঁছিবামাত্রই একটি অতি মনোহর সুরে বিদেশীয় ভাষায় গান শুনিলাম ‘টারারারা ডম্ বি আই’—‘টারারারা ডম্ বি আই’।

 “এর মানে কিছু জানি না, তবে ক্যাবিনের জানালা দিয়া মুখ বাড়াইয়া দেখিলাম,— কতকগুলি কালো কালো নগ্নমূর্ত্তি ছেলে ছোট ছোট ভেলায় চড়িয়া ঐ গানটি গাইতে গাইতে এবং বগল বাজাইতে বাজাইতে আমাদের দিকে আসিতেছে। আশ্চর্য্য হইয়া দেখিতে দেখিতে শুনিলাম বলিতেছে—‘All right Mamma―2-anna bit, 4-anna bit Mamma―throw water little boy swim take’—অর্থাৎ, দু-আনি সিকি আপনারা মা জলে ফেলিয়া দিন, আমরা ছোট ছেলেরা সাঁতার দিয়ে তাহা তুলিয়া লইব। অনেকে ফেলে দিতে লাগলেন আর তাহারা ডুব দিয়ে মাছের মত সাঁতার দিতে দিতে তুলে নিতে লাগিল; একটিও হারাল না! অনেকে জাহাজের মাস্তুলের উপর উঠে প্রায় একশত ফুট ​উঁচু থেকে ঝাঁপ দিতে লাগিল। যা সিকি দু-আনি পায়, মুখের ভিতর জিবের তলায় রাখে।” ইত্যাদি।

 অন্য কেহ হইলে এই ঘটনাটিকে সামান্য তুচ্ছ অকিঞ্চিৎকর জ্ঞানে উপেক্ষা করিতেন, কিন্তু ইহার মধ্যে যে একটি স্বাভাবিক সরল সৌন্দর্য্য আছে তাহা ইন্দুবাবুর সূক্ষ্মদৃষ্টি এড়াইয়া যাইতে পারে নাই।

 প্রাকৃতিক দৃশ্যবর্ণনায়ও ইন্দুবাবুর কবিত্ব তাঁহার লেখনীমুখ হইতে ফুটিয়া বাহির হইয়াছে। এখানেও তাঁহার স্বভাবসিদ্ধ সরলতা পরিস্ফুট।

 ইন্দুবাবুর রচনার আর একটি বিশেষত্ব এই যে, তাঁহার রচনায় কোথাও সঙ্কীর্ণতা নাই। তিনি সমস্ত জগতটাকে একটা দেশকালাতীত সার্ব্বজনীন উদারতার চক্ষে দেখেন। দেশাচার বা লোকাচারের ক্ষুদ্র গণ্ডীর বাহিরে দাঁড়াইয়া তিনি এই বিশ্বজগতটাকে দেখিয়াছেন বলিয়াই পৃথিবীর যাহা কিছু ভাল যাহা কিছু সুন্দর তাঁহার চক্ষে পড়িয়াছে এবং তাঁহার সূক্ষ্ম সহানুভূতি আকর্ষণ করিয়াছে। সাহিত্যে এরূপ নিরপেক্ষ ভাবগ্রাহিতা, এরূপ বিশ্বজনীন উদারতা দুর্লভ।

 নারীজাতির প্রতি ইন্দুবাবুর অন্তরের একটি প্রগাঢ় শ্রদ্ধা দেখা যায়। নারীজাতির অবস্থা, নারীজাতির শিক্ষা, নারীজাতির উন্নতি সম্বন্ধে তাঁহার চিন্তা গ্রন্থের নানাস্থলে নানাভাবে পরিব্যক্ত হইয়াছে,—নারীজাতির প্রসঙ্গমাত্রেই ইন্দুবাবুর অন্তর যেন ভাবে উদ্বেলিত হইয়া উঠে।

 ইন্দুবাবু একাধারে বৈজ্ঞানিক, দার্শনিক এবং কবি; সুতরাং, প্রসিদ্ধ ঐতিহাসিক স্থানসমূহের বর্ণনা এবং বিভিন্ন দেশের আচার ব্যবহার, রীতিনীতির আলোচনা তিনি যেরূপভাবে করিয়াছেন তাহা একপ্রকার তাঁহার দ্বারাই সম্ভব। ইন্দুবাবুর সহিত অনেকের মতানৈক্য থাকিতে পারে, আমারও অনেক বিষয়ে তাঁহার সহিত মতের ঐক্য নাই, কিন্তু তথাপি ইন্দুবাবুর চিন্তাশীলতা, গবেষণা ও তাঁহার সূক্ষ্ম পর্য্যবেক্ষণশক্তির শতমুখে প্রশংসা না করিয়া থাকিতে পারা যায় না।

​ পরিশেষে বক্তব্য অনবধানবশতঃ গ্রন্থের স্থানে স্থানে ভাষার অপপ্রয়োগ ও অন্যান্য ভ্রমপ্রমাদ রহিয়া গিয়াছে। প্রুফটি আরও মনোযোগের সহিত দেখিলে ভাল হইত। আশা করি গ্রন্থকার বারান্তরে এই ত্রুটি সংশোধন করিয়া গ্রন্থখানিকে সর্ব্বাঙ্গসুন্দর করিবেন। ইতি

শ্রীসুধীন্দ্রনাথ ঠাকুর। 


​

বিষম সমরবিজয়ী পঞ্চশ্রীযুক্ত শ্রীমৎ মহারাজ
বীরেন্দ্রকিশোর দেববর্ম্ম মাণিক্য বাহাদুর।

 মহারাজ বঙ্গসাহিত্যের বড়ই আদর করেন, ও ভ্রমণবৃত্তান্ত পড়িতে বড়ই ভালবাসেন, জানিয়া আমার এ “বিলাত ভ্রমণ”খানি মহারাজের পবিত্র নামে উৎসর্গ করিলাম।

শ্রীইন্দুমাধব। 

​

সূচী।


বিষয়।
পৃষ্ঠা।
১
... ... ... 
৪
১৪
২১
২৮
৩৪
৩৮
৪৭
৫৮
৬৬
৭৭
... ... ... 
৮৫
১০১
১০৮
১১৬
১৩৫
১৪১
১৪৯
১৫৩
... ... ... 
১৬৪

​
কৃষক ও কৃষকবধূর মাঠে সন্ধ্যা-উপাসনা।

​

COVER PRINTED AT
THE IVY PRESS, CALCUTTA

এই লেখাটি ১ জানুয়ারি ১৯৩১ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।