বিষয়বস্তুতে চলুন

বিষম ভ্রম (প্রথম অংশ)/নবম পরিচ্ছেদ

উইকিসংকলন থেকে

নবম পরিচ্ছেদ।

 পর দিবস পুনরায় বাসা হইতে বহির্গত হইয়া বিয়ামের বাড়ীর নিকট একটী দোকানে গিয়া উপবিষ্ট হইলাম। প্রায় অর্দ্ধ ঘণ্টাকাল অপেক্ষা করিতে না করিতেই পূর্ব্বোক্ত গৃহ হইতে একটী বৃদ্ধ বহির্গত হইল। বলা বাহুল্য, ইহাকে দেখিয়া কিছুতেই বিয়াম বলিয়া বোধ হয় না। কিন্তু আমি তাহাকে অনুসরণ না করিয়া স্থির থাকিতে পারিলাম না। প্রায় ১ ঘণ্টা পরে সেই বৃদ্ধ সহরতলীর একটা বাড়ীর মধ্যে প্রবেশ করিল। আমি তাহার একটু দূরে একটা বৃক্ষতলে বসিয়া অপেক্ষা করিতে লাগিলাম। প্রায় ১৫ মিনিট পরে বৃদ্ধ বহির্গত হইয়া গেল। আমি কিন্তু এবার আর তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন না করিয়া সেই বাড়ীর ভিতর প্রবেশ করিলাম। দরজার নিকটেই গৃহ-স্বামীর সহিত সাক্ষাৎ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন “আপনি কে?”

 আমি। আপনার জনৈক বন্ধু।

 গৃহস্বামী। আমার বন্ধু! এখানে তোমাকে কে লইয়া আসিল?

 আমি। আপনি আসিয়াছি।

 গৃ-স্বা। আমাকে না বলিয়া এরূপভাবে বাড়ীর ভিতর প্রবেশ করিবার কারণ কি?

 আমি। আসিয়াছি। কারণ আর কিছুই নহে। বালিকাটীকে দেখিতে আসিয়াছি।

 গৃ-স্বা। কোন্ বালিকা?

 আমি। যাহাকে বিয়াম এই স্থানে রাখিয়া গিয়াছে।

 গৃ-স্থা। এই বাড়ীতে কোনও বালিকা নাই।

 আমি। দেখ, আবদুল, যদি ভাল চাও, তাহা হইলে মিথ্যা কথা কহিও না; কারণ আমি বিশেষরূপ না জানিয়া তোমার এখানে আসি নাই।

 আবদুল। আপনি কে?

 আমি। আমি যেই হই না কেন, তুমি ভাল চাহ ত প্রকৃত কথা কহ।

 আবদুল। তাহা হইলে, কি আমাকে প্রতই সমস্ত কথা কহিতে হইবে?

 আমি। তোমার ইচ্ছা।

 আবদুল। আমার এই স্থানে যে বালিকাটী আছে, তাহাকে আপনাকে দেখাইয়া দিতেছি চলুন।

 এই বলিয়া আবহল আমাকে তাহার বাড়ীর ভিতর লইয়া গেল। দেখিলাম যেরূপ অবয়বের মৃতদেহ পাওয়া গিয়াছিল, ঠিক সেইরূপ অবয়বের একটী বালিকা সেইস্থানে বসিয়া রহিয়াছে; কিন্তু সে মেহেরুন্নেসা নহে।



শ্রাবণ মার্সের সংখ্যা,

বিষম ভ্রম!

শেষ অংশ।

(অর্থাৎ লাস সেনাক্তে বিষম ভ্রম।)

যন্ত্রন্থ।