ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ঋভু
অবয়ব
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ৬-৭)
(পৃ. ৬-৭)
ঋভু ঋভু, বাজ ও বিভ্বন এই তিন জন স্বল্পপরিচিত দেবতার সমষ্টিগত নাম ঋভু। ইহারা ‘সৌধন্বন’ অর্থাৎ সুধম্বার পুত্র। ‘সুহন্ত’ ঋভুগণ কারুকর্মে দক্ষতার গুণে দেবত্ব লাভ করিয়া ঋগ্বেদের ১১টি সূক্তে যজ্ঞীয় সোম গ্রহণের জন্য আহূত হইয়াছেন। ঋভুগণ ত্বষ্টার একখানি চমসকে (পানপাত্র) চারিখানা সুন্দর চমসে পরিণত করিয়াছিলেন। তাঁহারা অশ্বিদেবতাদের জন্য সুখবহ রথ, ইন্দ্রের জন্য স্বয়ংশিক্ষিত অশ্ব ও বৃহস্পতির জন্য ক্ষীরক্ষরা ধেনু নির্মাণ করিয়াছিলেন এবং বৃদ্ধ মাতাপিতাকে যৌবন দান করিয়াছিলেন।
দুর্গামোহন ভট্টাচার্য