ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/একনালী প্রাণী
অবয়ব
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ২১)
(পৃ. ২১)
একনালী প্রাণী কোএলেণ্টেরাটা (Coelenterata)। একনালী প্রাণীর দেহ বহু কোষের দ্বারা গঠিত। ইহাদের দেহাভ্যন্তরে একটিমাত্র নালী থাকে, তাই ইহাদের একনালী প্রাণী বলা হয়। একনালী প্রাণীর দেহের কোষগুলি দুইটি স্তরে সজ্জিত, এই স্তর দুইটির মধ্যে মেসোগ্লিয়া নামক একপ্রকার জেলিজাতীয় কোষহীন পদার্থ থাকে। প্রায় ১৫০০০ প্রজাতির একনালী প্রাণী পাওয়া যায়। ইহাদের অধিকাংশই লবণাক্ত জলে বাস করে এবং অল্প কিছু বাস করে মিষ্ট জলে। একনালী প্রাণীর দেহের গঠন মোটামুটি দুই রকমের, নলের মত (পলিপ্, Polyp) ও ছাতার মত (মেডুসা, Medusa)। কোনও কোনও প্রজাতি আবার ঐ দুই রকম আকৃতিরই প্রাণী লইয়া গঠিত। ওবেলিয়া, জেলিমাছ, সমুদ্রফুল (সী-অ্যানেমোনে), হাইড্রা, প্রবাল প্রভৃতি একনালী গোষ্ঠীর প্রাণী। ‘জেলিমাছ’ ও ‘প্রবাল’ দ্র।
দ্র L. H. Hyman, The Invertebrates, vol. I, New York, 1940.
অমলকৃষ্ণ মুখোপাধ্যায়