বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ওয়ালটেয়ার

উইকিসংকলন থেকে

ওয়ালটেয়ার ১৭°৪৪′ উত্তর, ৮৩°২৩′ পূর্ব। ভারতের দক্ষিণ-পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের তীরবর্তী অন্ধ্র প্রদেশের বিশাখাপট্‌নম জেলায় অবস্থিত শহর। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হইতে ৮৫ মিটার (২৮০ ফুট)। এখানকার জলবায়ু স্বাস্থ্যকর ও প্রাকৃতিক দৃশ্য মনোরম। বৎসরের অধিকাংশ সময়েই এখানে ভ্রমণকারীদের সমাবেশ ঘটিয়া থাকে। ওয়ালটেয়ার দক্ষিণ-পূর্ব রেলপথের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। অন্ধ্র বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত।

 স্থানীয় ভাষা তেলুগু; তবে ওড়িয়া ভাষাও অল্পবিস্তর প্রচলিত। হোটেল-ব্যবসায় এখানকার একটি প্রধান উপজীবিকা।

 বিশাখপট্‌নম এখান হইতে ৩ কিলোমিটার (২ মাইল) দূরে। তথায় জাহাজ নির্মাণ কারখানা ও বন্দর আছে। ‘বিশাখাপট্‌নম’।

গোবিন্দ চক্রবর্তী