বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/কবচ

উইকিসংকলন থেকে
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ১৬৪)

কবচ মন্ত্রযুক্ত মাদুলি বা তাবিজ। মানুষ তাহার পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে অভিযোজন করিবার সময় অশরীরী, অতিপ্রাকৃত বা নানা দৈবশক্তির প্রভাব স্বীকার করিয়া লয় এবং ঐরূপ শক্তিজনিত বিপদ-আপদ বা অপঘাতকে এড়াইবার জন্য নানা কবচ ব্যবহার করিয়া থাকে। কতগুলি কবচের প্রভাবে মনস্কামনা বা অভিলাষ পূরণ, সৌভাগ্য লাভ সম্ভব, আবার কতকগুলি কবচের প্রভাবে বাধা-বিপত্তি এড়ানো যাইতে পারে ইহাই প্রচলিত বিশ্বাস। আদিম সমাজে এই বিশ্বাস অত্যন্ত দৃঢ় বলিয়া রোগ-ব্যাধির প্রতিকারার্থ নানাবিধ কবচ ব্যবহৃত হইয়া থাকে।

প্রবোধকুমার ভৌমিক