বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/কৃষ্ণনাথ ন্যায়পঞ্চানন

উইকিসংকলন থেকে

কৃষ্ণনাথ ন্যায়পঞ্চানন (১২৪০-১৩১৮ বঙ্গাব্দ) মহামহোপাধ্যায় কৃষ্ণচন্দ্র ন্যায়পঞ্চানন নবদ্বীপের সন্নিহিত পূর্বস্থলী গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ বাটীতে চতুষ্পাঠী স্থাপন করিয়া তিনি আজীবন কাব্য, ব্যাকরণ, স্মৃতি, মীমাংসা প্রভৃতি শাস্ত্রের অধ্যাপনা ও চর্চা করিয়াছেন। ইহার ‘বাতদূত কাব্য’ ব্যোপদেবের প্রসিদ্ধ ব্যাকরণ, গ্রন্থের পরিবর্ধিত সংস্করণ ‘বৃহন্মুগ্ধবোধ’ ও ‘স্মৃতিসিদ্ধান্ত’ নামক তিন খণ্ডে সমাপ্ত স্মৃতিশাস্ত্রের কতকগুলি প্রশ্নের মীমাংসা উল্লেখযোগ্য। ইহা ছাড়া তিনি কতকগুলি প্রসিদ্ধ গ্রন্থের সটীক সংস্করণ প্রকাশ করেন, যথা: ‘অভিজ্ঞান শকুন্তল’, ‘মলমাসতত্ত্ব’, ‘দায়ভাগ’, ‘মীমাংসান্যায়প্রকাশ’ ‘অর্থসংগ্রহ’, ‘তত্ত্বকৌমুদী’, ‘বেদান্তপরিভাষা’।

ভবতোষ ভট্টাচার্য