ভারতকোষ (পঞ্চম খণ্ড)/বাউল
অবয়ব
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ৪৭)
(পৃ. ৪৭)
বাউল বাংলার পল্লীগীতিবিশেষ ও একটি ধর্মসম্প্রদায়। বাউলগান এই সম্প্রদায়েরই গান। তাহাদের যাবতীয় সাধনপদ্ধতি রূপকের ভাষায় বাউলগানে বর্ণিত। একতারা, খঞ্জনি, ডুগি, খমক ইতাদি যন্ত্রের সঙ্গে এই গান গাওয়া হয়। গানের সঙ্গে নৃত্য থাকে, সুতরাং গায়কের পায়ে ঘুঙুর বাজে। বাউলগান তালবদ্ধ এবং ছন্দঃপ্রধান হইতে বাধ্য। বাউল গানের কথায় একটা সাধারণ অর্থ এবং আর একটা গভীর অর্থ থাকে। গভীর অর্থটির মধ্যে বাউল সম্প্রদায়ের গোপনীয় সাধনপদ্ধতির যোগাযোগ আছে বলিয়া উহা সাধারণের বোধগম্য নহে। বাউলগানে রচয়িতার স্বনামপ্রসিদ্ধ নানা সুরের নক্শা আছে; যথা ‘কিকিরচাঁদি’। হিন্দু-মুসলমান নির্বিশেষে অনেক বাউলের রচনায় বাউল গান পুষ্টিলাভ করিয়াছে।
সুরেশচন্দ্র চক্রবতী