ভারতকোষ (প্রথম খণ্ড)/অওঘড়
অবয়ব
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ১)
(পৃ. ১)
অওঘড়, -র দশনামী সম্প্রদায়ের ব্রহ্মগিরি নামে জনৈক সন্ন্যাসী গোরক্ষনাথের দ্বারা প্রভাবিত হইয়া অওঘর বা অওঘড় সম্প্রদায় প্রবর্তন করেন। গুজরাট অঞ্চলে ইহাদের গদি আছে কিন্তু শিষ্য-পরম্পরা নাই। গদির মোহস্তের মৃত্যু হইলে সন্ন্যাসীদের মধ্যে একজনকে বিশেষ ক্রিয়ানুষ্ঠানের পর মোহন্তপদে অধিষ্ঠিত করা হয়। সম্প্রদায়ের মতবাদ সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না, তবে সুখড়, রুখড়, গুদড়, ভূখড়, কুকড় ইত্যাদি ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের আচার-অনুষ্ঠানের সহিত সাদৃশ্য আছে।
দ্র অক্ষয়কুমার দত্ত, ভারতবর্ষীয় উপাসক-সম্প্রদায় ১৮৭o, ১৮৮৩ খ্রী; H. H. Wilson, Religious Sects of the Hindus, Calcutta, 1958.