বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (প্রথম খণ্ড)/অকিঞ্চন

উইকিসংকলন থেকে
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ২)

​অকিঞ্চন (১৭৫০-১৮৩৬ খ্রী) প্রকৃত নাম রঘুনাথ রায়। শ্যামা ও কৃষ্ণবিষয়ক গীতি রচয়িতা। সংগীতগুলি অকিঞ্চন ভণিতাযুক্ত, সেইজন্য এই নামে প্রসিদ্ধ। বর্ধমান রাজ এস্টেটে তিনি দেওয়ানের কাজ করিতেন। পরমার্থ-চিন্তায়। জীবন অতিবাহিত করিবার মানসে তিনি কার্য ত্যাগ করেন।