বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (প্রথম খণ্ড)/অক্রূর

উইকিসংকলন থেকে
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. )

অক্রূর বৃষ্ণি বংশীয় কৃষ্ণের ভক্ত ও জ্ঞাতিসম্পর্কে পিতৃব্য। কোনও কোনও পুরাণ অনুযায়ী কৃষ্ণবিরোধী। পিতা শফলক; মাতা গান্ধিনী। কৃষ্ণকে মথুরায় আনয়নের জন্য বিশ্বস্ত দূত হিসাবে ইনি কংস কর্তৃক নালয়ে প্রেরিত হইয়াছিলেন। পাণ্ডবদিগের প্রতি ধৃতরাষ্ট্রের মনোভাব জানিবার জন্য কৃষ্ণের অনুরোধে ইনি হস্তিনায়ও গিয়াছিলেন। বৃষ্ণি বংশীয় পঞ্চবীরের অর্চনাবিধি প্রবর্তনকালে ইনি পঞ্চবীরের অন্যতম ছিলেন বলিয়া কেহ কেহ মনে করেন। ইনি প্রথম জীবনে মথুরায় এবং শেষ জীবনে দ্বারকায় অবস্থান করেন।

তারাপ্রসন্ন ভট্টাচার্য