ভারতের সংবিধান (১৯৮৭)/ভাগ ২২
অবয়ব
বিধি ও ন্যায় মন্ত্রক অনূদিত
(পৃ. ২১৪)
(পৃ. ২১৪)
ভাগ ২২
সংক্ষিপ্ত নাম, প্রারম্ভ ও নিরসন।
সংক্ষিপ্ত নাম। ৩৯৩। এই সংবিধান ভারতের সংবিধান নামে অভিহিত হইবে।
প্রারম্ভ। ৩৯৪। এই অন্যচ্ছেদ এবং ৫, ৬, ৭, ৮, ৯, ৬০, ৩২৪, ৩৬৬, ৩৬৭, ৩৭৯, ৩৮০, ৩৮৮, ৩৯১, ৩৯২ ও ৩৯৩ অনুচ্ছেদসমূহ অবিলম্বে বলবৎ হইবে, এবং এই সংবিধানের অবশিষ্ট বিধানাবলী ছাব্বিশে জানুয়ারি, ১৯৫০ তারিখে বলবৎ হইবে, যে তারিখ এই সংবিধানের প্রারম্ভ বলিয়া এই সংবিধানে উল্লিখিত হইল।
নিরসন।৩৯৫। ভারত স্বাধীনতা আইন, ১৯৪৭ এবং ভারত শাসন আইন, ১৯৩৫ ও তৎসহ শেষোক্ত আইনের সংশোধক বা অনুপরক সকল আইন, কিন্তু প্রিভি কাউন্সিল ক্ষেত্রাধিকার বিলোপ আইন, ১৯৪৯ অন্তর্ভুক্ত না করিয়া, এতদ্বারা নিরসিত হইল।