বিষয়বস্তুতে চলুন

মহম্মদ সিরাজুদ্দীন আবুজফর বাহাদুর শাহ (প্রথম খণ্ড)/তোর মুখের উগ্র কথা যে সুখ প্রদান করে

উইকিসংকলন থেকে
​

غزل

دیتا ہے جو مزا تیرے لب سے كلامِ تلخ
ركهتي هے کب یه لطف مئے لعل فام تلخ *
صياد آب و دانه کي تو پوچھتا ہے کیا
هے اب تو زندگي بهي مجھے زیرِ دام تلخ
کیا کیا غضب سے زهر اوگلتے هو تم ولے
اک حرف منه سے کہتا نہیں یہ غلام تلخ *
صفراے رنج و غم سے ھے ترے مریض کا ۔
منه تلخ حلق تلخ زبان تلخ کام تلخ
هے شيشه سپر میں زھرِ آب جاے مے
کیوں کر نہ عیشِ بزمِ جہاں هو مدام تلخ *
گو حرفِ پند تلخ هے پر دل میں رکھہ ظفر ۔
اک روز یه دوا ترے آنے كي كام تلخ

​

গজল

দেতা হৈ জো মজা তেরে লব্‌সে কলাম্‌-এ-তল্‌খ,
রখতি হৈ কব য়হ লুত্‌ফ মৈ-এ-লাল ফাম তল্‌খ।
সৈয়াদ আব ও দানাকী তু পুছতা হৈ ক্যা,
হৈ অবতো জিন্দগী ভী মুঝে জের-এ-দাম তল্‌খ।
ক্যা ক্যা গজব্‌ সে জহর ওগল্‌তে হো তুম ওলে—
এক হরফ মুঁসে কহতা নহিঁ য়হ গুলাম তল্‌খ।
সফ্রায়ে রঞ্জ ও গমসে হৈ তেরে মরেজ্‌কা—
মুঁ তল্‌খ হল্‌ক তল্‌খ জবান তল্‌খ কাম তল্‌খ।
হৈ শীশা-এ-সিপহর মেঁ জহর আব্‌ যায়ে মৈ,
ক্যুঁকর ন অয়েশ এ-বজম-এ-জহাঁ হো মুদাম্ তল্‌খ।
গো হরফ-এ-পন্দ তল্‌খ হৈ পর্ দিলমেঁ রখ “জফর,”
এক রোজ য়হ দৌআ তেরে আয়েগী কাম তল্‌খ।

অনুবাদ

তোর মুখের উগ্র কথা যে সুখ প্রদান করে,
লোহিত বর্ণের উগ্র সুরাতে কোথায় সে রস।
খাদ্য ও পানীয়ের বিষয় ব্যাধ তুই কি জিজ্ঞাসা করিতেছিস্,
ফাঁদের নীচে এখনতো আমার জীবনও তিক্ত হইয়াছে

​

কি প্রচণ্ড ভাবে তুই বিষ উদ্ধার করিতেছিস্‌—তথাপি
এই দাস একটীও তিক্ত কথা বলিতেছে না।
তোর দুঃখ ও তাপের পিত্তে রোগীর—
মুখ তিক্ত, কণ্ঠনালী তিক্ত, জিহ্বা তিক্ত ও তালু তিক্ত হইয়াছে।
মদিরার সুরাহী সুনীল গগন সুরার পরিবর্ত্তে তিক্ত বারিতে পূর্ণ,
ধরাতলের বিলাস-সম্মিলন কেন নিরন্তর তিক্ত হইবেনা।
উপদেশ বাণী তিক্ত হইলেও মনে রাখিয়া দিস্‌ “জফর,”
এই তিক্ত ঔষধই একদিন তোর কাজে আসিবে।