মাউ মাউএর দেশে
মাউ মাউএর দেশে
শ্রীরামনাথ বিশ্বাস
অ শো ক পু স্ত কা ল য়
প্রকাশক ও পুস্তক-বিক্রেতা
৬৪, হ্যারিসন রোড, কলিকাতা-৯
প্রথম প্রকাশ: ১৩৬০
মূল্য এক টাকা বারো আনা মাত্র
৬৪, হ্যারিসন বোড, কলিকাতা-৯ হইতে শ্রীঅশোক কুমার বারিক কর্তৃক
প্রকাশিত এবং ২০৯, কর্নওয়ালিস স্ট্রীট, কলিকাতা-৬, লক্ষ্মী-
সরস্বতী প্রেস হইতে শ্রীরামকৃষ্ণ পান কর্তৃক মুদ্রিত।
ভূমিকা
কেনিয়া কলোনীতে বর্তমানে যে বিপ্লব চলছে তার পুরাতন ইতিহাস আছে। ইতিহাস তত পুরাতন নয়। খুব বেশি হয় ত পঞ্চাশ বৎসরের মধ্যেই কেনিয়া কলোনীর বিপ্লবের ইতিহাস আরম্ভ হয়েছে। সেই বিপ্লবের ক্রমবিকাশের কথাই পুস্তকে বর্ণিত হয়েছে। যে সকল তথ্য প্রচ্ছন্নভাবে গল্পচ্ছলে বলা হয়েছে, সেই তথ্য বৃটিশ পূর্ব-আফ্রিকা ভ্রমণ করার সময় অনুধাবন এবং সংগ্রহ করেছিলাম।
কেনিয়া কলোনীর কিকুউ জাতি বিপ্লবের সময় হারাবে না কিছুই, কিন্তু বিপ্লবে কৃতকার্য হবার পর যা পাবে তা হবে আফ্রিকার নিগ্রোদের অমূল্য সম্পদ। সেই বিপ্লবই কৃতকার্য হয় যে বিপ্লবের ক্ষতির দিকে শুধু আত্মাহুতি এবং পাওনার দিকে থাকে ভবিষ্যৎ বংশধরদের জন্য পার্থিব অমূল্য সম্পত্তি। কেনিয়ার বিপ্লব ফলবতী হবে নিশ্চয়ই। কেনিয়া মুক্ত হবে আর হবে সর্বাংগীন স্বাধীন। আমরা কেনিয়ার সর্বাংগীন স্বাধীনতা কামনা করি।
গ্রন্থকার
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।