বিষয়বস্তুতে চলুন

মানসাঙ্ক (প্রথম ভাগ, ১৮৭৩)

উইকিসংকলন থেকে

M e n t a l A r i t h m e t i c

FOR

CHILDREN

PART I.

BY

GOPALA CHANDRA BANDYOPADHYAY

HEAD MASTER CALCUTTA NORMAL SCHOOL.


মানসাঙ্ক।

প্রথম ভাগ।


শিশুদিগের শিক্ষার্থ

শ্রীগোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত।


তৃতীয় সংস্করণ।


কলিকাতা।

কৃষ্ণদাস পালের লেন নং ১ বাটীতে

হিতৈষী যন্ত্রে

শ্রীকৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক মুদ্রিত।

সন ১২৮০ সাল।

মূল্য ৴১০ দেড় আনা মাত্র।

বিজ্ঞাপন।


 যত দূর সাধ্য প্রত্যক্ষ পদার্থ অবলম্বন করিয়া শিশুদিগকে উপদেশ দেওয়াই উচিত। গ্রাম্য পাঠশালে বালকেরা শতিকা পাঠকালে এক চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পঞ্চ বাণ, ছয় ঋতু, সাত সমুদ্র, অষ্ট বসু, নয় নবগ্রহ, দশ দিক্, একের পৃষ্ঠে এক এগার, একের পৃষ্ঠে দুই বার ইত্যাদি বলিয়া থাকে। ইহাতে বোধ হইতেছে যে, একাদি দশ পর্য্যন্ত সংখ্যার অর্থ বোধের জন্য সেই সেই সংখ্যার নামের পর চন্দ্রাদি পদ প্রযুক্ত হয়; এবং এগার আদি শত পর্য্যন্ত সংখ্যা যেরূপে পঠিত হয় তাহাতে কেবল অঙ্ক দ্বারা তত্তৎসংখ্যা লিখনের কৌশল শিক্ষিত হয়। কিন্তু চন্দ্রাদি যে সকল পদ প্রযুক্ত হয় তাহাদিগের সকলের অর্থ অতি কোমলমতি শিশুদিগের সুন্দররূপে হৃদয়ঙ্গম হয় না, অতএব তাহারা অর্থ না বুঝিয়া কেবল শুকবৎ পাঠ করিয়া অভ্যাস করে। অবচ্ছিন্ন সংখ্যার সুন্দর জ্ঞান না হইলে অনবচ্ছিন্ন সংখ্যার উপদেশ দেওয়া উচিত নয়। এক্ষণে অনেক বিদ্যালয়ে সংখ্যাঘটিত প্রথম উপদেশ দিবার সময়ে গণনক ব্যবহৃত হইয়া থাকে। সেই গণনক অবলম্বন করিয়া যেরূপে সংখ্যার উপদেশ দিতে হয় এই গ্রন্থে তাহা লিখিত হইয়াছে। যে যে বিষয় অপেক্ষাকৃত ক্ষুদ্রাকারের অক্ষরে মুদ্রিত হইয়াছে সে সকল কেবল শিক্ষক বা উপশিক্ষকের ব্যবহারযোগ্য। এই গ্রন্থে এক অবধি দশ পর্য্যন্ত সংখ্যা এবং যে যে যোগ বা বিয়োগ স্থলে তদূর্দ্ধ সংখ্যা নাই তাহাদিগেরই আলোচনা হইয়াছে। সকলের নিকট বিনয় বচনে প্রার্থনা করি যে, কেবল দশ পর্য্যন্ত সংখ্যা শিখিবার জন্য অধিক সময় ব্যয় ও এই সকল আড়ম্বর বৃথা বোধ করিয়া, যেন কোন মহাশয় এই গ্রন্থে উপেক্ষা না করেন। মূলপত্তন যত দৃঢ় হয় তদুপরি তত উচ্চতর ও স্থায়িতর অট্টালিকা নির্ম্মিত হইতে পারে। যদি এই ক্ষুদ্র গ্রন্থ দ্বারা শিশুদিগের গণিত শিক্ষার অথবা শিক্ষাদান কার্য্যের কোন অংশে কিছু উপকার হয় তাহা হইলে পরিশ্রম সফল জ্ঞান করিব।

কলিকাতা
সন ১২৭১ সাল।
২০ শ্রাবণ।

    }

শ্রীগোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

 

পরিচ্ছেদ (মূল গ্রন্থে নেই)

সূচীপত্র

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।