বিষয়বস্তুতে চলুন

মানসাঙ্ক (প্রথম ভাগ, ১৮৭৩)/অষ্টম পাঠ

উইকিসংকলন থেকে

অষ্টম পাঠ।

১ আর ১এ ২ হয়।


১ আর ২এ ৩ হয়। ২ আর ১এ ৩ হয়।

১ আর ৩এ ৪ হয়। ৩ আর ১এ ৪ হয়।
২ আর ২এ ৪ হয়। ... আর ১এ... হয়।...

১ আর ৪এ ৫ হয়। ৩ আর ২এ ৫ হয়।
২ আর ৩এ ৫ হয়। ৪ আর ১এ ৫ হয়।

১ আর ৫এ ৬ হয়। ৪ আর ২এ ৬ হয়।
২ আর ৪এ ৬ হয়। ৫ আর ১এ ৬ হয়।
৩ আর ৩এ ৬ হয়। ... আর ১এ... হয়।...

১ আর ৬এ ৭ হয়। ৪ আর ৩এ ৭ হয়।
২ আর ৫এ ৭ হয়। ৫ আর ২এ ৭ হয়।
৩ আর ৪এ ৭ হয়। ৬ আর ১এ ৭ হয়।

১ আর ৭এ ৮ হয়। ৫ আর ৩এ ৮ হয়।
২ আর ৬এ ৮ হয়। ৬ আর ২এ ৮ হয়।
৩ আর ৫এ ৮ হয়। ৭ আর ১এ ৮ হয়।
৪ আর ৪এ ৮ হয়। ... আর ১এ... হয়।...

১ আর ৮এ ৯ হয়। ৫ আর ৪এ ৯ হয়।
২ আর ৭এ ৯ হয়। ৬ আর ৩এ ৯ হয়।
৩ আর ৬এ ৯ হয়। ৭ আর ২এ ৯ হয়।
৪ আর ৫এ ৯ হয়। ৮ আর ১এ ৯ হয়।

১ আর ৯এ ১০ হয়। ৬ আর ৪এ ১০ হয়।
২ আর ৮এ ১০ হয়। ৭ আর ৩এ ১০ হয়।
৩ আর ৭এ ১০ হয়। ৮ আর ২এ ১০ হয়।
৪ আর ৬এ ১০ হয়। ৯ আর ১এ ১০ হয়।
৫ আর ৫এ ১০ হয়। ... আর ১এ... হয়।...

 ২ আর ৫ এ ৭ হয়, এবং ৫ আর ২ এ ৭ হয়; কিন্তু ২ আর ৫, যে দুই সংখ্যা, ৫ আর ২ও, সেই দুই সংখ্যা; ২ আর ৫ হইতে ৫ আর ২ ভিন্ন নয়, কেবল অগ্র পশ্চাৎ করিয়া লিখনেই যে ভেদ বোধ হয়। বালকেরা সহজে এইটী বুঝিতে পারে না, অতএব যাহাতে এইটী তাহাদিগের হৃদয়ঙ্গম হয় তাহা করাই কর্ত্তব্য। এই পাঠে দক্ষিণ পার্শ্বে যে যে সংখ্যা সংযুক্ত হইয়াছে বামপার্শ্বে সেই সেই সংখ্যা সংযুক্ত হইয়াছে অতএব এস্থলে দক্ষিণ-পার্শ্বের সংখ্যাগুলি গ্রহণ করণের প্রয়োজনাভাব।

 গণনক অবলম্বন করিয়া যে দুই ভিন্ন ভিন্ন সংখ্যার যোগে চারি হয় তাহা বুঝাইবার জন্য এইরূপে গোলা সংস্থাপন করা ভাল।

● ● ●
● ● ● ●
● ● ●

 প্রথম তারে ১টী আর তিনটী আছে, তৃতীয় তারেও ৩টী ও ১টী আছে, অতএব প্রথম দুই সংখ্যা শেষ দুই সংখ্যা হইতে ভিন্ন নয়। যে দুই ভিন্ন ভিন্ন সংখ্যার যোগে ২, ৩, ৫, ৬ ইত্যাদি হয় তাহাও এইরূপে ছাত্রদিগকে বুঝাইয়া দিতে হইবে।