বিষয়বস্তুতে চলুন

মানসাঙ্ক (প্রথম ভাগ, ১৮৭৩)/চতুর্থ প্রশ্নাবলী

উইকিসংকলন থেকে

৪র্থ। চতুর্থ প্রশ্নাবলী।

সংশ্লিষ্ট যোগ বিয়োগ।

 সংশ্লিষ্ট যোগ বিয়োগ স্থলে অগ্র পশ্চাৎ বিচার না করিয়া, ইচ্ছামত অগ্রে যোগ পরে বিয়োগ, বা অগ্রে বিয়োগ পরে যোগ করিলে ফলের ন্যূনাতিরেক হয় না। এই যুক্তিটী ছাত্রগণকে যেরূপে বুঝাইয়া দিতে হইবে তাহা শিক্ষাপ্রণালীতে বিশেষরূপে উক্ত হইয়াছে।

 ৫টী পয়সাতে ৩টী যোগ করিয়া ২টী লইলে কয়টী থাকে? ৫টী কলম হইতে ৪টী লইলে যাহা অবিশিষ্ট থাকে তাহাতে ৬টী যোগ করিলে কয়টী হয়? ৮টী পেন্‌সিলের ৬টী ভাঙ্গিলে যে কয়টা থাকে তাহাতে ৭টী যোগ করিলে কয়টী হয়? ৭ বৎসর পূর্ব্বে রামের বয়স ৩ বৎসর ছিল, শ্যামের বয়স রামের বয়স অপেক্ষা ৬ বৎসর কম, এক্ষণে শ্যামের বয়স কত? মাধবের নিকট কতকগুলি কুল ছিল, সে তাহা হইতে ৫টী লইয়া ভক্ষণ করিল এবং হরি তাহাকে ৪টী কুল দিল, তাহার নিকট এক্ষণে ৭টী কুল হইল, প্রথমে তাহার নিকট কয়টী ছিল? রাম ও হরি দুই জনের নিকট কতকগুলি আম্র ছিল, রাম হরিকে বলিল ভাই তুমি যদি আমাকে দুইটী আম্র দেও তবে আমার সাতটা তোমারও সাতটা হয়, কাহার নিকট কয়টা আম্র ছিল? ইত্যাদি।

 ৮ হইতে ৩ লইলে যাহা অবশিষ্ট থাকে তাহাতে ৫ যোগ করিলে কত হয়? ৯ হইতে ৭ লইলে যাহা থাকে তাহাতে ৪ যোগ করিলে কত হয়?

 []৮এতে ৫ যোগ করিয়া ৪ লইলে কত থাকে?

 []৭এতে ৮ যোগ করিয়া ৬ লইলে কত থাকে?

 []৬ + ৫ - ৩ = কত? []৭ + ৭ - ৫ = কত?

 []৫ হইতে ৭ লইলে যাহা থাকে তাহাতে ৪ যোগ করিলে কত হয়?

 []৭ হইতে ৯ লইলে যাহা থাকে তাহাতে ৩ যোগ করিলে কত হয়?

 []৪ - ৭ + ৬ = কত? []৫ - ৬ + ৫ = কত?


  1. ১.০ ১.১ ১.২ ১.৩ এইরূপ প্রশ্নে অগ্রে বিয়োগ পরে যোগ করিলে ভাল হয়।
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ এইরূপ প্রশ্নে অগ্রে যোগ পরে বিয়োগ করিতে হইবে।