বিষয়বস্তুতে চলুন

মানসাঙ্ক (প্রথম ভাগ, ১৮৭৩)/তৃতীয় প্রশ্নাবলী

উইকিসংকলন থেকে

৩য়। তৃতীয় প্রশ্নাবলী।

 চারিটী পয়সা হইতে একটী পয়সা লইলে কয়টী পয়সা অবশিষ্ট থাকে? সাতটী আম্রের তিনটী খাইলে কয়টী থাকে? নয়টী টাকা লইয়া যদি এক একটী টাকা এক একটী বালককে দেওয়া যায় তবে নয়টী বালককে দিলে কয়টী টাকা অবশিষ্ট থাকে? দশখান শ্লেটের ছয়খান ভাঙ্গিয়া গেলে কয় খান থাকে? নয় জন বালকের দুই জন বাহিরে গেলে কয় জন থাকে? রামের নিকট ছয় তা কাগজ আছে তাহাকে আর কয় তা দিলে নয় তা কাগজ হয়? হরির বয়স এক্ষণে ৬ বৎসর আর কয় বৎসর পরে তাহার বয়স দশ বৎসর হইবে? রামের বয়ঃক্রম যখন পাঁচ বৎসর তখন তাহার কনিষ্ঠ ভ্রাতার জন্ম হয়, এক্ষণে রামের বয়স নয় বৎসর তাহার ভ্রাতার বয়স কত? ইত্যাদি।

 ৮ হইতে ৪ লইলে কয় থাকে? ৫ হইতে ৩ হইলে কয় থাকে? ৯এর ৫ গেলে কয় থাকে? ৬এর ২ গেলে কয় থাকে? ৯এর ০ গেলে কয় থাকে? ৪এতে কত যোগ করিলে ৭ হয়? ৩ এতে কত যোগ করিলে ৭ হয়?

 ৬ - ৩ = কত? ২ - ২ = কত? ৭ - ০ = কত? ৮ - ৫ = কত? ৯ - ৬ = কত? ১০ - ৮ = কত? ইত্যাদি।