ছাত্রেরা এই গুলি উৎপ্লুত রূপে পাঠ করিয়া অভ্যাস করিবে এবং মধ্যে মধ্যে শ্লেটে বা কাগজে লিখিয়া শিক্ষককে দেখাইবে। লিখিবার সময়ে তাহারা যে কেবল পূর্ব্বোক্ত প্রকারেই লিখিবে এমত নয়, ভিন্ন প্রকারেও লিখিবে। ভিন্ন ভিন্ন সংখ্যা হইতে একটী রাশি পূর্ব্বোক্ত রীতিতে অবিরত কতিপয়বার অন্তর না করিয়া, কখন কখন ছাত্রেরা একটী রাশি হইতে ভিন্ন ভিন্ন সংখ্যা অন্তর করিয়া লিখিবে। যথা,
৪ হইতে ০ লইলে ৪ থাকে।
৫ হইতে ০ লইলে ৫ থাকে।
৪ হইতে ১ লইলে ৩ থাকে।
৫ হইতে ১ লইলে ৪ থাকে।
৪ হইতে ২ লইলে ২ থাকে।
৫ হইতে ২ লইলে ৩ থাকে।
৪ হইতে ৩ লইলে ১ থাকে।
৫ হইতে ৩ লইতে ২ থাকে।
৪ হইতে ৪ লইলে ০ থাকে।
৫ হইতে ৪ লইলে ১ থাকে।
৪হইতে...৪লইলে...০থাকে।...
৫ হইতে ৫ লইলে ০ থাকে।
ইত্যাদি।
বালকেরা কখন কখন পার্শ্বে পার্শ্বে যোগাবলী ও বিয়োগাবলী এককালেই লিখিবে। যে ক্রম অবলম্বন করিয়া লিখিবে তাহা পরে লিখিত হইল। যথা,