মানসাঙ্ক (প্রথম ভাগ, ১৮৭৩)/পঞ্চম প্রশ্নাবলী
অবয়ব
(পৃ. ২৯-৩০)
৫ম। পঞ্চম প্রশ্নাবলী।
তিনটী ক্ষুদ্র সংখ্যার যোগ।
রামের নিকট ৩টী, হরির নিকট ২টী, কেদারের নিকট ৪টী পেন্সিল আছে, তিন জনের নিকট সর্ব্বশুদ্ধ কয়টী পেন্সিল আছে? একটী বালক, দুইটী হংস ও একটী বিড়ালের কয় খানি পা? রামের নিকট ৫ খান, কেদারের নিকট ২ খান ও যাদবের নিকট ২ খান পুস্তক আছে সর্ব্বশুদ্ধ কয় খান পুস্তক হইল? যখন রামের বয়স ৫ বৎসর তখন তাহার কনিষ্ঠ ভাই যাদবের জন্ম হয়, যখন যাদবের বয়স তিন বৎসর তখন তাহার কনিষ্ঠ ভাই মাধবের জন্ম হয়, এক্ষণে মাধবের বয়স দুই বৎসর, রামের বয়স কত?
| ৮ + ১ + ০ = কত? | ৫ + ৫ + 2 = কত? |
| ১ + ৫ + ২ = কত? | ৫ + ১ + ৪ = কত? |
যে তিনটী সংখ্যা একবার গ্রহণ করিবে সে তিনটী পুনর্ব্বার গ্রহণ না করিয়া, বল দেখি, কোন্ তিনটী তিনটী সংখ্যার সমষ্টি আট? ঐ রূপ কোন্ তিনটী তিনটী সংখ্যার সমষ্টি দশ? ইত্যাদি।