বিষয়বস্তুতে চলুন

মানসাঙ্ক (প্রথম ভাগ, ১৮৭৩)/প্রথম প্রশ্নাবলী

উইকিসংকলন থেকে

১ম। প্রথম প্রশ্নাবলী।

 একটী পয়সা আর একটী পয়সা কয়টী পয়সা হয়? দুইটী কলম আর একটী কলম কয়টী কলম হয়? একটী বালক ও একটী ছাগলের কয় খানি চরণ? হরির পিতা হরিকে ২ খান পুস্তক দিয়াছেন ও তাহার মাতা তাহাকে ৩ খান পুস্তক দিয়াছেন, হরির কয়খান পুস্তক হইয়াছে? রাম এক দিন ৪টী পয়সায় ৬ তা কাগজ, আর এক দিন ৬টী পয়সায় ৩ তা কাগজ ক্রয় করিয়াছিলেন, তিনি সর্ব্বশুদ্ধ কয়টী পয়সাতে কয় তা কাগজ খরিদ করিয়াছিলেন? পাঁচটী পেন্সিল আর দুইটী পেন্সিল কয়টা পেন্সিল হয়? পাঁচটী অঙ্গুলি ও চারিটী অঙ্গলি কয়টী অঙ্গুলি হয়? সাতটী বালক ও তিনটী বালক কয়টী বালক হয়? রামের বয়ঃক্রম যখন ৬ বৎসর তখন হরির জন্ম হয়, হরির বয়স এক্ষণে তিন বৎসর, রামের বয়স কত?