মানসাঙ্ক (প্রথম ভাগ, ১৮৭৩)/ষষ্ঠ প্রশ্নাবলী
অবয়ব
(পৃ. ৩০-৩১)
৬ঠ। ষষ্ঠ প্রশ্নাবলী।
রামের নিকট দশটী পয়সা ছিল, তিনি তিনটী পয়সার পেন্সিল কিনিলেন আর ৬টী পয়সার কাগজ কিনিলেন, তাঁহার নিকট কয়টী পয়সা রহিল? যাদবের নিকট আটটী আম্র ছিল, তিনি নিজে দুইটী আম্র খাইলেন, তিনটী আম্র তাঁহার কনিষ্ঠ ভাইকে দিলেন, আর তিনটী আম্র তাঁহার কনিষ্ঠা ভগিনীকে দিলেন তাঁহার নিকট কয়টী রহিল? রাম অপেক্ষা হরি ৩ বৎসরের ছোট, হরি অপেক্ষা যাদব চারি বৎসরের ছোট, রামের বয়স দশ বৎসর হইলে যাদবের বয়স কত হইবে?
৭ হইতে ২ লইলে যাহা থাকে তাহা হইতে ৩ লইলে কত থাকে? ৯ হইতে ৫ লইলে যাহা থাকে তাহা হইতে ০ লইলে কত থাকে?
| ৮ - ২—৩ = কত? | ৯ - ৫ - ৪ = কত? |
| ৪ - ০ - ১ = কত? | ৭- ২ - ৩ = কত? |