বিষয়বস্তুতে চলুন

মেঘের সন্ন্যাস/অসম প্রেমের সংসার

উইকিসংকলন থেকে

অসম প্রেমের সংসার

যখন তোমার স্বৈরাচারী মনোভাব প্রকাশিত হতে থাকে
উদয়াস্ত বাতাসে ভন ভন করে অসমাপ্ত স্বপ্নমঞ্জুরী
রক্ত জেগে ওঠার দারুণ সম্ভাবনা সময়কে হাতে নিতে
মাটি থেকে ছোঁ মেরে তুলে আনো লৌকিক সাধারণ।
ঘটনাবলির মালা গেঁথে সাজাও অন্তহীন সংসার
তোমার ঈশ্বরত্বের কাছে হেরে যায় সবুজ সম্ভাবনা।
যাকে ইচ্ছা তুলে আনো ঘরে, দাও রাজকীয় মান
তোমার সান্নিধ্যে গেলে রাখালও গুরুত্ব পেতে পেতে
গোত্রচ্যুত হয়ে অসাধারণ হয়ে যেতে থাকে
আর রাখাল বালকেরা নিজের প্রতিনিধি ভেবে
আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে বন্দনা করে
দিবারাত্রি তোমার প্রশংসা পঞ্চমুখে ভাসতে থাকে।
তুমি জেনেশুনে এইসব অসম প্রেম উড়িয়ে যাও
আমাদের জীবন তোমার খাদ্য হয়ে ধন্য হয়ে যায়।