বিষয়বস্তুতে চলুন

মেঘের সন্ন্যাস/গভর্নরের প্রতি

উইকিসংকলন থেকে

গভর্নরের প্রতি

রিজার্ভ ব্যাংক খালি করে দিন
আমাদের কোনো কারেন্সি প্রয়োজন নেই।
রিজার্ভ শূন্য করে মুক্ত করেন ভালোবাসার হাত
আমাদের ভালোবাসা প্রয়োজন।
সমস্ত কারেন্সি উঠিয়ে নিয়ে শূন্য করে দিন।
শুধু মৌলিক অধিকার ফিরিয়ে দিন
ফিরিয়ে দিন প্রেমময় জীবনের বাতাস
পরতে পরতে ঢুকে যাক যৌথ খামার।
রিজার্ভ থেকে নিয়ে যান স্বর্ণের বিস্কুট
রেখে দিতে পারেন মাটির চাকা অথবা তামা
কেননা আমরা স্বর্ণ খেয়ে বাঁচি না।
দয়া করে রিজার্ভ ব্যাংক খালি করে দিন
ফিরিয়ে দিন প্রেমময় জীবন মানবিক সকাল।