মেঘের সন্ন্যাস/চেতনা
অবয়ব
(পৃ. ১১)
চেতনা
কথা ছিল ব্রিটিশ চলে গেলে স্বাধীনতা হবে
তারপরে কথা হলো পাকিস্তানিরা চলে গেলে
সবাই তার প্রাপ্য অধিকার বুঝে পাবে।
ব্রিটিশ চলে গেছে, এমনকি পাকিস্তানিরাও।
তাদের কালচার রেখে গেছে, তারা আছে
আমরাও ক্রমাগত বেঁচেবর্তে আছি।
তারাও আছে, আমরাও আছি
এই ফাঁকে চেতনাটা হারিয়েছি।