বিষয়বস্তুতে চলুন

মেঘের সন্ন্যাস/জঙ্গিবাদ

​জঙ্গিবাদ

সবুজে ফুটে ওঠা রক্তজবার ক্ষতে
জামবাক দিয়া মালিশ করে যাচ্ছ
আর জলপট্টি দিয়া আড়ালে রাখছ তারে।
গোপনে বেড়ে যাচ্ছে ঘায়ের সাথে পুঁজ,
রক্তজলে মগ্ন আছে দলবদ্ধ কিরা আর
পালিশ করা মুখে আছে প্রশান্তির হাসি।
আমার ঘরে আমি ঘাসের পাতার নিচে
আসামির মতো উঁকিঝুঁকি মারতেছি
আর তুমি পুলিশের মন্ত্রীর মতো
ভাঁটফুল গাছের আগায় বইসা পা নাচাইতেছ।