মেঘের সন্ন্যাস/ধর্মমতী শুকপাখি
অবয়ব
(পৃ. ৪২)
ধর্মমতী শুকপাখি
নামাজ পাক্কা, ঈমান পাক্কা,
হজের ইচ্ছা আছে মনে মনে,
আল্লাহর ভয়ে দানখয়রাতও চলে।
পাক্কা দিলে তালা দিয়ে রাখছে
প্রতিপক্ষ আত্মীয় পরিজন।
এই তালা খুলে প্রবেশ বন্ধ যদিও
বন্দেগির তালা খোলা আছে অবিরাম।