বিষয়বস্তুতে চলুন

মেঘের সন্ন্যাস/পাহাড়ের জীবন

উইকিসংকলন থেকে

পাহাড়ের জীবন

জলের শেকলে বাঁধা আছে পা,
আদি ও রসের জীবন ধাতুময়
হয়ে জেগে আছে পাথর সময়।
জেগেছে পাহাড় শুয়েছে সবুজ,
বিপন্ন কাঠের আড়ালে উন্নয়ন
খেয়ে ফেলেছে প্রথাগত জীবন।
পাশ কেটে চলে গেছে সভ্যতা,
মাটি ও সবুজের মোহে লড়াই
চিনে গেছে অন্তহীন বনসাই।
উন্নয়ন উন্নয়ন এসে গেছে পথ,
চামড়া মিশেছে পেটে আর হাড়ে
মানবতা কাঁদছে পাহাড়ে পাহাড়ে।