মেঘের সন্ন্যাস/প্রতিশ্রুতি
অবয়ব
(পৃ. ৩৫)
প্রতিশ্রুতি
রাশি রাশি কস্তুরী প্রতিশ্রুতির প্রবাহে
ভেসে যাচ্ছে যথাযথ বর্তমান দুঃখবোধ।
প্রতিশ্রুতির জোয়ারে বদলে যাচ্ছে নদীর গতিপথ
থেমে যাচ্ছে ইলিশের ডিম, উজাড় হচ্ছে বনাঞ্চল।
অগণিত স্বপ্নময় সকাল দুপুর বিকেল গিয়ে
আগামীকালের ভালোবাসা হবে আমার।
তুমি প্রতিশ্রুতিশীল বলে আমার সর্বস্ব পেয়ে
অবদমনের অধিকারে রাজত্ব সাজিয়ে যাও।
আমি ভালোবেসে ফতুর হয়েছি বলে
তুমি ভরিয়ে দিচ্ছ প্রতিশ্রুতির কস্তুরী সুগন্ধ।
তোমার জন্য প্রতিদিন আমার জন্য আগামীকাল,
ভালোবাসার নরম ছোঁয়ায় উঠুক জেগে শুদ্ধ সকাল।