মেঘের সন্ন্যাস/বড় ইস্কুল ও কতিপয় মাস্টার
অবয়ব
(পৃ. ৩৬)
বড় ইস্কুল ও কতিপয় মাস্টার
লাট সাহেবের বেতনের সাথে
সমতা খেলায় চিউ চিউ ডাকছিলা।
ডেকে ডেকে সারা দেশে চেঁচামেচি
সন্ধ্যায় মগজে অন্ধকার দিলা।
যারেই শিক্ষা দিলা সে হলো অন্ধ
তুমি আদ্যোপান্ত ব্যর্থ হয়ে ঘরে।
তোমার ভাই ছিল একজন
চাপাতিতে গেছে দৃশ্যের আড়ালে।
নিজের নিরাপত্তা ভেবে বোবা
অন্ধকারে মুখ ঢাকছ নেকাবে।
দেখো তোমার শিষ্যরা অন্ধত্বে
তোমাদের মাংসপিণ্ড নিয়ে খেলে।
মোহর নিয়া ভাবতে ভাবতে তোমরা
জীবনরক্ষার প্রয়োজন ভুলে গেছ।