মেঘের সন্ন্যাস/বাংলাদেশের বিপ্লব
অবয়ব
(পৃ. ৩৩)
বাংলাদেশের বিপ্লব
দুটি কালেম পাখি একত্রে থেকে চেঁচামেচি করে
মা পাখিটি লেজ উঁচিয়ে মাথা নত করে থাকে।
এক পা খোঁড়া বাবা পাখিটি সঙ্গমে ব্যর্থ হচ্ছে
আর চিৎকার করে ভাসিয়ে দিচ্ছে সমস্ত এলাকা।
তারা কেউ কাউকে ছেড়েও যাচ্ছে না।