বিষয়বস্তুতে চলুন

মেঘের সন্ন্যাস/বিপন্ন পৃথিবীর গান

উইকিসংকলন থেকে

বিপন্ন পৃথিবীর গান

সিরিয়ায় পিতারা ব্যর্থ হচ্ছেন প্রতিপালনে,
রাশিয়ান জার ঢুকে যাচ্ছে সভ্যতার ফাঁকে,
আমেরিকা আমাদের মিত্র সেজেছে,
পৃথিবীর পথে পথে বন্দুকের নল থেকে
বের হচ্ছে ধাবমান শান্তির অধরা গোলাপ।
এইসব ভাবতে ভাবতে একটি মগজ মহাশূন্য
হয়ে ঢুকিয়ে নিচ্ছে আস্ত পৃথিবী আর পুঁজিবাদী সময়।
অত্যাসন্ন যুদ্ধটি ধর্ম আর শ্রমদাস খেয়ে খেয়ে
মগজের ভেতরে আপাতত বিশ্রামে আছেন।
আমরা চেঁচামেচি করি আর হঠাৎ গেয়ে উঠি
বেদনার সুরে সুরে বিপন্ন পৃথিবীর গান।