বিষয়বস্তুতে চলুন

মেঘের সন্ন্যাস/ব্রিটিশের আইন

উইকিসংকলন থেকে

ব্রিটিশের আইন

ব্রিটিশরা চলে গেছে রেখে গেছে আইন
সারাদিন চুরি করে ধরা পড়লেই জামিন।
বাজারে গিয়ে যদি মুরগি কিনে ফেলি
আর মুঠোতে ঠ্যাং উল্টে ঝুলিয়ে চলি,
বাড়িতে আসার পথে ধরা খেয়ে যাই
আদালতে গেলেই বেইল নাই বেইল নাই।