মেঘের সন্ন্যাস/মিসম্যাচিং
অবয়ব
(পৃ. ১৮)
মিসম্যাচিং
তুমি আছ আমার পাশে
না থাকার মতো করে,
আমিও আছি পাশাপাশি
অপ্রেমের অন্ধকারে।
যদি ফিরে না আসো এবার
প্রেমময় জীবনে,
পাথুরে যাপিত স্থবির সংসার
থামবে এই খানে।
আমার প্রেমের বাতাস বয়ে
প্রথাগত যাপন,
তোমার অভাবে ভেসে গিয়েছে
ঘুণপোকা মন।
তুমি পাশে আছ না থাকার মতো
আমি বেঁচে আছি না বাঁচার মতো।