বিষয়বস্তুতে চলুন

মেঘের সন্ন্যাস/সাধনা

উইকিসংকলন থেকে

সাধনা

উঁচা উঁচা পাহাড় দেখে
নিজেকেই পাহাড় ভাবেন,
তার উপরে আকাশ আছে
চক্ষু মেলে চাইয়া দেখেন।
আকাশ দেখেন, দেখতে থাকেন
অনন্ত এক শূন্য
পাহাড়গুলো ভরাট থেকেও
শূন্যে জেগে ধন্য।
আপনি শুধু সাধন করেন
পাহাড় কেমনে হবেন,
পাহাড় শুধু উপলক্ষ
আকাশটাকে ধরবেন।
যত উঁচাই হন না কেন
আকাশ দূরেই যাবে,
যত দূরেই যান না কেন
মাটিতেই পা পড়বে।