বিষয়বস্তুতে চলুন

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং

উইকিসংকলন থেকে

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং

লাবণ্য
দাশ অ্যাণ্ড
কোং

এনামূল হক পলাশ

চন্দ্রবিন্দু

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং
এনামূল হক পলাশ

স্বত্ব
কবি

প্রথম প্রকাশ
ফেব্রুয়ারি ২০২২

প্রচ্ছদ
আল নোমান

অলংকরণ, মুদ্রণ ও বাঁধাই
চন্দ্রবিন্দু ডিজাইন অ্যাণ্ড প্রিণ্টার্স

প্রকাশক
চন্দ্রবিন্দু
৫৬ জামাল খান রোড, চট্টগ্রাম
Mail : chondrobindo.prokash@gmail.com
ফোন ০১৭১৬-৮০৪৮৩৯, ০১৫৩৩-৮৬০৭৭৩

মূল্য ১৬০ টাকা

Labbono Das And Co.
by Enamul Haque Palash
ISBN: 978-984-96050-2-7
Price : USD $ 12

পরিবেশক
চট্টগ্রাম : নন্দন বইঘর, চেরাগী মোড়, চট্টগ্রাম
ঢাকা : কবিতা ক্যাফে, কাঁটাবন, ঢাকা-১২১৫
কলকাতা : তবুও প্রয়াস, ১৯/২ রামানাথ মল্লিক লেন, কলকাতা ৭০০০১২
অনলাইন : www.rokomari.com/chondrobindo

উৎসর্গপত্র

একসাথে তিনজন এককালে হেঁটেছি
কানাউলা অন্ধকার পেরিয়ে ফিরেছি।
আমারে গাইল পারে তবু পরোয়া করি না,
বিপরীতে তাদের দিকে ফুলও ছুঁড়ি না।

জ্ঞানের অধিক জ্ঞান যাদের ভেতরে বহমান,
আমার বন্ধু মোর্শেদ শেখ আর যুবা রহমান।

ভূমিকার বদলে

কংসপাড়ের কবি এনামূল হক পলাশ। ঋতু বৈচিত্র্যে বসন্তে ফোটা পলাশ ফুলের মতোই বাহারি তার মেজাজ ও খেয়াল। বসন্তের পলাশে যেমন মুগ্ধ হয় প্রতিটি মানুষ তেমনি কাব্যের পলাশেও মুগ্ধ হয় পাঠক। বিস্তর সবুজের বুকে ফোঁটা লাল রঙের সমাহার শুধু বাংলাদেশের সার্বভৌমের প্রতীক ও পতাকার রূপই ফুটে ওঠে না, একে আবার বলা হয় অরণ্যের অগ্নি। তেমনি শব্দের পলাশকেও কাব্যের অগ্নি বললে অতুক্তি হয় না।

ধূসরবিষয় অনুসঙ্গ কবি এনামূল হক পলাশের জীবনে ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে। কিন্তু তাঁর কলমগাছে ফুটে ওঠে শব্দের বর্ণিল ফুল। গ্রাম্য থেকে শহুরে, প্রকৃতি থেকে মানুষের মনের গভীরে কবি ছুটে যান সেই শব্দফুলের খোঁজে। শব্দের সাথে তিনি খেলা করেন। শব্দের সাথে তিনি কুস্তি লড়েন। এবং শব্দের সাথে তিনি দোস্তি গড়ে কবিতাকে করে তোলেন সাবলীল, সহজ ও সরল। একই সঙ্গে বোধগম্য ও কাব্যের গরিমা ধরা পড়ে তার কবিতায়। আর সেখানে পাঠক থমকে থাকে না। খামাখা ব্যবহার করেন না দাঁতভাঙা' অনুপ্রাস।

পলাশ ফুলের কুঁড়ি দেখতে অনেকটা বাঘের নখরের মতোন। কবি পলাশের শব্দ-কুঁড়ি বাঘের নখরকে ছাপিয়ে প্রায় সময়ই তা হয়ে ওঠে বাঘের থাবা। শব্দ-কুঁড়ির সেই থাবায় তিনি আঘাত করেন ঘুণে ধরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে। মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের ক্রিয়া-বিক্রিয়ায় ভুগতে থাকা মানুষের মনের জটিলতা, শীৎকারে তিনি আঘাত করেন নিরীক্ষাধর্মী শব্দাস্ত্র দিয়ে।

দীর্ঘদিন ধরে চলে আসছে মানুষের একা হতে চাওয়ার প্রয়াস। আপন সংস্কৃতি-ঐতিহ্য ত্যাগ করে বড়ো পরিবার থেকে বেছে নিচ্ছে সিঙ্গেল পরিবার। আর সেই একক পরিবারের 'সুখ-বিলাসে' অহরহ ঘটছে বিচ্ছেদ। এমনকি এক শ্রেণির মানুষ হয়ে উঠছে বিবাহবিমুখ বৈরাগী। প্রকৃতিও হয়তো সেই প্রচেষ্টা ‘সার্থক’ করতে হাজির হয় করোনা নিয়ে সামাজিক দূরত্বের এজেণ্ডা নিয়ে! মানুষের মনস্তাত্ত্বিক এই জটিলতা নিরীক্ষা করে কবি ফুটিয়ে তোলেন—

‘মানুষ একা হতে চেয়েছিলো তাই
স্বামীকে ভয় পাচ্ছে স্ত্রী আর
স্ত্রীকে ভয় পাচ্ছে তার স্বামী।

করোনাযুগে সন্তান ভয়ে আছে,
এমনকি ভয়ে আছে মা-বাবাও।’

করোনাযুগ ২৬ মার্চ, ২০২০ কবিতায় এসব দিন কেটে গেলে মানুষকে 'মানুষ' হওয়ার আহবান করেছেন এবং তিনি বিশ্বাস করেন করোনার মতো সমাজতান্ত্রিক হতে পারলে একদিন মানুষের জয় আসবেই। এসব ছাড়াও কবি এনামূল হক পলাশের কবিতায় উঠে আসে গাও-গেরামের আঞ্চলিক শব্দ, উপমা-প্রতীক। গেরামের মানুষের জীবন সংগ্রাম, দুঃখগাঁথা, প্রকৃতির রূপ বৈচিত্র্য। উত্তরাধুনিকতার নাম করে যেসব আজ আমাদের সাহিত্য অভিধান থেকে হারিয়ে যাওয়ার পথে। এছাড়া কাব্যগ্রন্থের শিরোনামেও তিনি সবসময় স্বাতন্ত্র্য। এভাবেই সাজানো হয়েছে কবি এনামূল হক পলাশের অনন্য কাব্যগ্রন্থ 'লাবণ্য দাশ অ্যাণ্ড কোং'।

পলাশ গাছের শাখা-প্রশাখা যেমন নরম হয় তেমনি, কবি পলাশেরও একটি নরম মন রয়েছে। যে মন সহজে মানুষকে আপন করে নেয়, মানুষকে ভালোবেসে সেই ভালোবাসার ফুল ফুটিয়ে তোলেন কবিতায়। তাই আমার বিশ্বাস ‘লাবণ্য দাশ অ্যাণ্ড কোং' পাঠককে সেই ভালোবাসার পেলবতায় নেশাগ্রস্থ করুক।

বিপ্রতীপ মোস্তাক
কবি ও প্রেমিক

সূচী

১৩
১৪
১৫
১৬
১৭
১৯
২০
২১
২৩
২৪
২৫
২৬
২৭
২৮
৩০
৩১
৩২
৩৩
৩৪

৩৬ ইজ্জত ২ 
৩৭ ব্যারিকেড 
৩৯ আমাকে নিতে আসবে কেউ 
৪১ ভাটির দেশে হেজা শিকারির বেশে 
৪২ করণিক দেশে কৈ মাছ 
৪৩ জয় মুলুক 
৪৫ তসবি-ছড়ার জীবন 
৪৬ অসুর 
৪৭ ডাব 
৪৮ মেওয়া 
৪৯ গাব আর ডেফল 
৫০ অভিশাপ 
৫১ হক্কুল এবাদ 
৫২ পারলে ফেরাও 
৫৩ ঈদের গান 
৫৪ সুহৃদ বন্দনা 

এই লেখাটি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক ৪.০ আন্তর্জাতিক লাইসেন্সের আওতায় প্রকাশ করা হয়েছে, যা বিনামূল্যে ব্যবহার, বিতরণ ও অভিযোজন করার অনুমতি দেয়, যতক্ষণ পর্যন্ত লাইসেন্সটি অপরিবর্তিত ও পরিষ্কার ভাবে বলা থাকে এবং মূল লেখককে কৃতিত্ব দেওয়া হয় — এবং আপনি যদি এই লেখাটি পরিবর্তন, রূপান্তর বা এর ওপর ভিত্তি করে কিছু তৈরি করেন, তবে আপনাকে অবশ্যই আপনার অবদান মূল লাইসেন্সের মত একই রকমের লাইসেন্সের আওতায় তা বিতরণ করতে হবে।