লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/অভিশাপ
অবয়ব
(পৃ. ৫০)
অভিশাপ
তোমার পৃথিবী পুড়িয়ে দিচ্ছো তুমি
তোমার ধর্মে ছারখার হচ্ছে ভূমি।
আগুনে পুড়িয়ে দিচ্ছো তোমার ধর্ম
ব্যবসা টেকাতে হারিয়ে ফেলেছো বৰ্ম।
তোমার আঘাতে হারিয়ে ফেলেছি সুর
তোমার ভয়ে পৃথিবী ছেড়ে গেছে নূর।
রাস্তার বুকে শরীর দিয়েছ জ্বালিয়ে
জীবনের নির্ভরতা গেছে পালিয়ে।
হায়েনার মতো ঝাপিয়ে জীবন নিতে
আগুন দিয়েছ মানব সভ্যতার ভিতে।
আমি অভিশাপ দিলাম এই জমানায়
তলপেটে ব্যথা হবে চরম উত্তেজনায়।