লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/ইজ্জত ২
অবয়ব
(পৃ. ৩৬)
ইজ্জত ২
ঘুষ খাইলে ইজ্জত যায় না
সুদ খাইলে ইজ্জত যায় না
চুরি করলে ইজ্জত যায় না।
অধিকার হরণ করলে ইজ্জত বাড়ে
মাদকের ব্যবসা করলে ইজ্জত বাড়ে।
গোপনে একটু আধটু প্রেম করলে
ঘরে পানিভর্তি মদের বোতল পাইলে
ইজ্জত আর অবশিষ্ট থাকে না।
এই সমাজে যে যারে পায়
লোকজন ইজ্জতের গান গায়
ইজ্জত নিয়ে ঘরে থাকা দায়।