লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/ঈদের গান
অবয়ব
(পৃ. ৫৩)
ঈদের গান
পথে পথে বিলিয়ে যাব প্রেমের তোবারক
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।
আজ সবাই মিলে খুশিতে মিলাবো বুক
উঁচু-নিচু সবাই সমান চিত্তে নেব সুখ।
পথে পথে বিলিয়ে যাব প্রেমের তোবারক
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।
পৃথিবীতে আবার ফেরাবো বিগত দিনের সুখ
স্বস্তিতে শ্বাস নিতে খুলে রাখবো আজ মুখ।
পথে পথে বিলিয়ে যাব প্রেমের তোবারক
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।
সবাই মিলে আদায় করবো মানুষের হক,
আজ এক পাশে রেখে দিব মারি ও মড়ক।
পথে পথে বিলিয়ে যাব প্রেমের তোবারক
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।