বিষয়বস্তুতে চলুন

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/করোনাযোগ ৩১ মার্চ ২০২০

উইকিসংকলন থেকে

করোনাযোগ ৩১ মার্চ ২০২০

যার যেটা করার কথা নয়
অথচ দায়িত্বরত আছে
তারাই পালাতে চাইবে আগামীকাল;
এবং পালাতে চাইবেই, অথচ পারবে না।

স্বেচ্ছায় যারা লিপ্ত হয়নি কর্মে
তারাও পালাতে চাইবে;
যার যেটা নয় কাজ সেই কাজ ছেড়ে
পালানোর দিন এসে গেছে।

পালাতে চাইবে, ভণ্ডরা সব পালাবে,
দায়িত্বপ্রাপ্ত সেবক পালাবে
পালাবে সেইসব ডাক্তারের দল যারা
মানসিকভাবে ছিলো ব্যবসায়ী।

শুধু পালাবে না তারাই
যারা শিখেছে জীবন,
আর পালাবে না বিশ্বাসীরা
বহন করতে সভ্যতার ক্ষত।

আগামী পরশু দিনের পর
যার যেটা করা দরকার
তাকে সেটা করতে দিও
যাতে আর কেউ পালাতে না চায়।

ভেঙে দিও এইসব পুঁজির শিক্ষা,
দায়িত্বের নামে ক্ষমতার ভাগাভাগি;
যাতে করে আর পরশু দিনের পর
পালাতে না চায় কেউ জীবন ছেড়ে।