বিষয়বস্তুতে চলুন

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/গাব আর ডেফল

উইকিসংকলন থেকে

গাব আর ডেফল

ডেফল গাছের তলে খাড়াইয়া
গাব গাছের দিকে তাকাই,
গাবের কষ দিয়া কালো করব জাল।

খিড়কি দরজা দিয়া
ডেফল গাছের দিকে তাকাই,
টসটসে পাকনা পাকনা ঝুলন্ত ডেফল।

তুমি গাব হয়া আমার জাল সাজাও,
তুমি ডেফল হয়া আমারে পাগল বানাও।