লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/দিন কেটে যায়
অবয়ব
(পৃ. ২৩)
দিন কেটে যায়
মানুষ হবে এমন ভেবে
জানোয়ারের বাচ্চাটাকে
ভীষণ ভাবে আগলে রাখি।
মানুষ হবে এমন ভেবে
সঙ্গোপনে একই ঘরে
জানোয়ারের সাথেই থাকি।
মানুষ হবে এমন ভেবে
জন্তুটাকে নিজের কাছে
ডেকে আনি ভালোবেসে।
ভালোবাসার প্রতিদানে
বাড়া ভাতে ছাই দিয়ে সে
মুখ দেখালো অবশেষে।
মানুষ জন্ম ব্যর্থ হলেও
দিন কেটে যায় অবলীলায়,
দিন কেটে যায় অবলীলায়।