লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/ময়ূর ও কচুরিপানা
অবয়ব
(পৃ. ৩৩)
ময়ূর ও কচুরিপানা
বহুগামী ময়ূর উড়ে যায়
চৌচালা টিনের উপর দিয়ে
পাহাড়ের ধ্যানী মহুয়ার কাছে।
পাহাড়ের নদী নেমে আসে
সমতলে বিল হয়ে
অজানা পথের দিকে।
জললগ্ন কচুরিপানার দাম
ভাসতে ভাসতে
দমবন্ধ হয়ে উগড়ে দেয় ফুল।
কচুরিপানার ফুলের মাঝে
দেখি এক ময়ূর পালক
চোখ খোলে বসে আছে।
চোখের ভেতর ভেসে উঠে
অগণিত কৃষ্ণের চেহারা।